বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে

 
আগামী ৭২ ঘন্টায় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তবে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 
আজ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ কথা বলা হয়।
 
পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় ও তত্সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিন্মচাপটি সামান্য পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও তত্সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। এটি আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর একটি বধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ ভারতের বিহার, স্থল গভীর নিন্মচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
 

ইত্তেফাক/এএম।