গোয়ালন্দে ইলিশ শিকারের দায়ে ৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে সোমবার রাতে ছয় জেলেকে আটকের পর তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
 
আটককৃতরা হলেন— উপজেলার দৌলতদিয়া ও উজানচর এলাকার নজরুল ইসলাম (৩৫), জালাল মৃধা (৩০), আলম মৃধা (১৮), আব্দুল মালেক শেখ (৩৬), হাফিজুল মণ্ডল (৩০) ও শেখ সাহিদ (৩৫)।
 
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদ মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জেলেদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। থানা পুলিশ তাদেরকে পরে রাজবাড়ির জেলা কারাগারে প্রেরণ করে।
 

ইত্তেফাক/এএম।