মিরপুরে বিজিবির আয়োজনে রচনা প্রতিযোগিতা

কুষ্টিয়ার মিরপুরে বিজিবি'র সেক্টর পর্যায়ে ‘মাদক নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হক খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সাঈদ আল মাসউদ।

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই শর্মা। প্রতিযোগিতায় বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রথম, একই বিভাগের তাহসিন আহমেদ সুপ্তি দ্বিতীয় এবং সানজিদা আক্তার তৃতীয় স্থান অধিকার করেন।

ইত্তেফাক/নূহু