হাটহাজারীতে ৫৭০টি ইয়াবাসহ আটক ১

উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে ৫৭০টি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদফতর। আটক যুবকের নাম কলিমুল্লাহ ওরফে সাইফুল(২৫)।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের বড়দীঘি পাড়স্থ হোটেল আল আরাফাত এন্ড বিরানী হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হৃীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার সৈয়দ আহাম্মদের পুত্র। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ও মামলার বাদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জাকির হোসেন ইত্তেফাককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলিমুল্লাহকে ৫৭০টি ইয়াবাসহ আটক করি। সে একজন পেশাদার ইয়াবা বিক্রেতা।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আটক কলিমুল্লাহকে বুধবার আদালতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/নূহু