মেঘনায় ইলিশের অভয়াশ্রমের তিনটি স্থান চাঁদপুর সদর ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর, রাজরাজেশ্বর ইউনিয়নেরর মেঘনা অংশ এবং চান্দ্রা ইউনিয়নের হরিনা এলাকা মেঘনা নদী মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক সময়ে ১১ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশ থানার অন্তর্ভুক্ত আলুর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুামান মঙ্গরবার বিকেলে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ১০ কেজি মা ইলিশ ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেণ্ট জালসহ ৮ জেলে আটক করে কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ইশানবালা এলাকার ইসমাইল ভূঁইয়া (৩০), ফয়সাল গাজী (২৩), রুবেল গাজী (২৫) ও ইসমাইল মিজি (৩২) এদেরকে ১০ কেজি মা ইলিশ ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করে।
পরে মঙ্গলবার বিকেলে চাঁদপুর নৌ-থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতানা আটক ৪ জেলেকে ২ বছর করে প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড দেন। মঙ্গলবার বিকেলে পুনরায় আলুর বাজার ফাঁড়ি পুলিশ মেঘনা নদীর রাজরাজেশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে কিশোর বয়সী আরো ৪ জেলেকে ১ হাজার মিটার নিষিদ্ধ কারেণ্ট জালসহ আটক করা হয়।
ইত্তেফাক/এএম।