গুয়ানতানামো বন্দীদের মামলা নেবে না যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

কিউবায় মার্কিন নৌঘাঁটিতে বিশেষ সামরিক আদালতের সমর্থনে গুয়ানতানামোর শীর্ষস্থানীয় এক বন্দীর আপিল আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এ কথা জানায়।
IMG0
এর ফলে, ওসামা বিন লাদেনের সহযোগী এক লেফটেন্যান্ট আলী হামজা আহদে আল-বাহলুলের আজীবন সাজা নিশ্চিত করা হয়েছে। ২০০২ সাল থেকে সে গুয়ানতানামো কারাগারে আটক রয়েছে। আল-কায়েদার সাবেক প্রচারক ইয়েমেনী নাগরিক আলী হামজাকে ২০০৮ সালে সামরিক আদালত অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করে।
IMG1
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য ভাল খবর। ট্রাম্প গুয়ানতানামোর বন্দী শিবির ও এর আদালত আরো কার্যকর ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু