সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৬৫

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৩৩ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৬ জন, শ্যামনগর থানায় ৬ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান