মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষ্ণ চাষা (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার সাতগাঁও ইউনিয়নের হুগলিছড়া চা বাগানে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু জানান, পারিবারিক কলহের জের ধরে মুক্তিযোদ্ধা কৃষ্ণ চাষা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, ওই মুক্তিযোদ্ধার আত্মহত্যার বিষয়ে তার ছেলে বিমল চাষা'র আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে গৃহীত হবে।
ইত্তেফাক/জামান