গোপালগঞ্জে শাহিন মোল্লা (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহিন মোল্লা মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামের সাত্তার মোল্লার ছেলে। গত ২৫ সেপ্টেম্বর একটি চুরি মামলায় শাহিন মোল্লাকে জেলহাজতে পাঠায় আদালত।
গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক সপ্তাহ ধরে শাহিন বেশ অসুস্থ ছিলেন। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে কারাগারে ফেরত আনা হয়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
ইত্তেফাক/জামান