বিভিন্ন নদ-নদীর ৮০ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে

 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টের পানি হ্রাস ও আটটির বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা গঙ্গা-পদ্মা এবং সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।  ব্রহ্মপুত্র-যমুনা গঙ্গা-পদ্মা এবং সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
 
বুধবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।