কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত

ভারতশাসিত কাশ্মীরে বুধবার বন্দুকযুদ্ধে দুই বিমান কমান্ডো ও দুই বিদ্রোহী নিহত হয়েছে। সেনাবাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।
 
কাশ্মীরের উত্তাঞ্চলীয় শহর হাজিনে জঙ্গিদের ধরতে ভারতীয় সেনাদের অভিযানকালে এ বন্দুক যুদ্ধ হয়। ভারতীয় পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটা ছিলো খুবই কঠিন একটি অভিযান। এ সময়ে দুই জঙ্গির পাশাপাশি দুই বিমান কমান্ডো প্রাণ হারায়।
 
কাশ্মীরে ভারতীয় সেনাদের হাতে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গ্রুপ জইস-ই-মোহাম্মদের একজন নেতার নিহতের ঘটনার দুইদিন পর নতুন করে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো। এএফপি।
 
ইত্তেফাক/সেতু