মাগুরা সদরের জয়ন্দিয়া গ্রামে যৌতুকের দাবিতে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, তার স্বামী তপন দাস ও শ্বাশুড়ির মারপিটের একপর্যায়ে রত্নার মৃত্যু হলেও তার মুখে গুল দিয়ে এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছিলেন। ঘটনার পর থেকেই রত্নার স্বামী ও শ্বাশুড়ি পলাতক রয়েছে।
ইত্তেফাক/এএম।