ফেসবুকের কমেন্ট ডিলিট করায় তরুণীকে ধর্ষণের হুমকি

ফেসবুকের কমেন্ট ডিলিট করায় সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী এক তরুণীকে ধর্ষণের হুমকি দিয়েছেন কলকাতার এক যুবক।
 
ওই যুবকের বিরুদ্ধে দায়ের করা এফআইআর সূত্রে জানা গেছে, ওই তরুণী তার ভাইয়ের সঙ্গে স্কাইপ করার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন আই মিস ইউ। সেখানে কমেন্ট করেন কলকাতার যুবক অগ্নিশ্বর। স্বাভাবিকভাবেই তাকে না চেনায় কমেন্টটি ডিলিট করে দেন ওই তরুণী। সেই অপরাধে তরুণীকে জঘন্য ভাষায় শুধু গালিগালাজ করেন অগ্নিশ্বর চক্রবর্তী নামে ওই তরুণ। তরুণীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে, সঙ্গে তার ছোট ভাইকেও যৌন হেনস্থা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় অগ্নিশ্বরকে গ্রেফতার করেছে পুলিশ।
 
ওই তরুণীর সঙ্গে অগ্নিশ্বর আগে কখনো কথা বলেননি।  অগ্নিশ্বরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে।
 
 
ইত্তেফাক/ইউবি