বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রথমবারের মতো আয়োজন করে ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস’। রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে মঙ্গলবার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, এই প্রথম এ ধরণের আয়োজনের জন্য বেসিসকে ধন্যবাদ জানাই। আগামীর ডিজিটাল বাংলাদেশের সাফল্য নির্ভর করছে বেসিসের সাফল্যের উপর। গত ৩০ বছরে সরকারের সহযোগিতার কারণেই আমাদের গার্মেন্টস সেক্টর সর্বোচ্চ খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তেমনইভাবে আমাদের প্রধানমন্ত্রী, আইসিটি উপদেষ্টাসহ সরকারের সহযোগিতার মাধ্যমে বেসিস ও তথ্যপ্রযুক্তি খাত অনন্য উচ্চতায় যাবে। সেই লক্ষ্য নিয়েই বেসিস ও আমরা একাত্মভাবে কাজ করছি।
বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের আহ্বায়ক এম রাশিদুল হাসান, লিডসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক উত্তম কুমার পাল, সোনিয়া বশির কবির প্রমুখ।
এবার বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের পৃষ্ঠপোষকতায় ছিল লিডসফট বাংলাদেশ লিমিটেড।
ইত্তেফাক/ আরকেজি