চট্টগ্রামে জোড়াখুন মামলায় যুবলীগ নেতা অমিত রিমান্ডে

চার বছর আগে নগরীর রিয়াজউদ্দিন বাজারে সংঘটিত জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যুবলীগ নেতা অমিত মুহুরীকে তিনদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। 
 
চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া বুধবার এ আদেশ দিয়েছেন। 
 
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নগরীর রিয়াজউদ্দিন বাজারের একটি দোকান থেকে আরমান ও হিরু নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা হয়। মামলার এজাহারে অমিত মুহুরীর নাম ছিল না। 
 
পুলিশ জানায়, জোড়াখুনের ঘটনায় অমিত মুহুরীর জড়িত থাকার বিষয়ে তথ্য রয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়। নগরীতে ইমরানুল করিম ইমন নামে এক যুবককে খুনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর অমিত মুহুরীকে কুমিল্লা থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। 
 
ইত্তেফাক/ইউবি