মোরেলগঞ্জ-ইন্দুরকানি মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

সোমবার দুপুরে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ইন্দুরকানি জেলা মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মোরেলগঞ্জ ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ডে এ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাগেরহাট সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যাাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু প্রমুখ।