উচ্ছেদ বন্ধে মোহম্মদপুর দোকান মালিক ঐক্য পরিষদের স্মারকলিপি

 
মোহম্মদপুরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদের প্রতিবাদে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের কাছে স্মারকলিপি দিয়েছে মোহম্মদ দোকান মালিক ঐক্য পরিষদ।
 
বুধবার তারা ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। উচ্চেদ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নানকের কাছে তারা দাবি জানান।
 
এ সময় মোহাম্মাদপুর দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ বাদল, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, আলী হায়দার রনি, সোহেল আহম্মেদ চন্দন, রিয়াজ আহমেদ বাবু, মোঃ উমর ফারুক মিন্টু প্রমুখ। 
IMG0
স্মারকলিপিতে বলা হয়, মোহম্মদপুরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে সরকারের বিভিন্ন দফতর থেকে চিঠি দিয়ে গুটিয়ে নিতে সময় বেধে দেয়া হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ে কর্মরত হাজার হাজার শ্রমিকের পরিবারে  উৎকণ্ঠা বিরাজ করছে।
 
এ ছাড়া উচ্চেদের প্রতিবাদে মোহম্মদপুর দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়েছে। প্রতিবাদ সভা শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
ইত্তেফাক/ইউবি