শ্রীনগরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

 
শ্রীনগরে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। উপজেলার মোল্লাকান্দা গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে রুবেল (৩৫) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে  তার মা নূরজাহান বেগমের কাছে মাদকসেবন করার জন্য টাকা চাইলে অপারগতা প্রকাশ করেন। এতে সে উত্তেজিত হয়ে মাকে এলোপাতারি লাঠি দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে নূরজাহান মারা যান।
 
শ্রীনগর থানার ওসি (অপারেশন) হুমায়ুন কবির জানান, রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বড় ছেলে মো. আক্কাছ মোল্লা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা করেছেন।
 
ইত্তেফাক/ আরকেজি