বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট ও গ্রেফতারী পরোয়ানা দেওয়ার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে ধামরাই বিএনপি। এ সময় ৯ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বুধবার দুপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করার সময় বাথুলী, কাওয়ালীপাড়া এলাকা থেকে বিএনপি’র ৯ নেতা কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলো-শাহীন মাহমুদ, শিশির ফেরদৌস, রাদিউল ইসলাম, মেহদী হাসান, মতিউর, শাহরিয়ার, আমিনুর, বাবু মিয়া সহ নয় জন।
ধামরাই উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন ৯ জনকে আটক করার খবর নিশ্চিত করেছেন।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানান, ধামরাই থানা ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক দিনেশ ঘোষ।
ইত্তেফাক/নূহু