সিরাজগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত

 
সিরাজগঞ্জের কামারখন্দে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়ছেনে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, নওগাঁ থেকে চাল-বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্তবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
 
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে দুজনেই মারা যান।
 
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার এএসআই রাজু আহমেদ এই দুর্ঘটনার বিষয়ে জানান, নিহতদের মধ্যে একচালকের পরিচয় জানা গেছে। সে নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষীনকুড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২)। আরেকজনের পরিচয় জানা যায়নি। লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/জামান