স্টাফ রিপোর্টার, বগুড়া
রবিবার রাতে বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। সে হচ্ছে মালয়েশিয়া ফেরত রুবেল সাকিদার (২৫)। সে উপজেলার খরনা ইউনিয়নের হরনিগাড়ি মধ্যপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম সাকিদারের ছেলে।
নিহতের বাবা জানান, এক বছর আগে রুবেল দেশে ফিরেছে। ঘটনার দিন একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের কাছে তিনি রুবেলকে ছুরিকাঘাতের খবর পান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, এখন পর্যন্ত মামলা হয়নি এবং হত্যার কারণও নিশ্চিত হওয়া যায়নি।