গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা আজ সকালে শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ১ টি স্বর্ণের চাকতি আটক করে। তিনি এলইডি লাইটের ভিতরে লুকায়িত অবস্থায় ১টি স্বর্ণ-চাকতি প্রায় ২৪৮ গ্রাম সোনা বহন করেছিলেন।
স্বর্ণ গলিয়ে এই বানানো হয় মর্মে তিনি জানান। আটক যাত্রীর নাম মাহাবুবুল আলম, পিতা আব্দুল গফুর। ফেনীর ছাগলনাইয়ায় তার বাড়ি। পাসপোর্ট নাম্বার-BK0912941
যাত্রী বুধবার দিবাগত ১১টা ২০ মিনিটে (Ek584) ফ্লাইটযোগে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে তিনি বারবার অস্বীকার করেন যে তার কাছে কোন স্বর্ণ নেই। পরবর্তীতে তার সাথে থাকা এলইডি লাইট ভেঙ্গে স্বর্ণের চাকতিটি বের করা হয়। এরপর বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চার্জার এলইডি এর ভিতর থেকে চাকতিটি বের করে ওজন করে ২৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
IMG0
এছাড়াও তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৪টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয় যার ওজন ৯৯ গ্রাম। শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়াতে এই অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে মর্মে যাত্রী জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। যাত্রীর পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছরে ২ বার বিদেশ ভ্রমণ করেছেন।
জিজ্ঞাসাবাদে যাত্রী জানান, তিনি একজন দোকান মালিক। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৩৪৭ গ্রাম। আটক স্বর্ণের মূল্য প্রায় ১৭,৩৫,০০০ লক্ষ টাকা। আটক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/আনিসুর