নদ-নদীর পানি ৭৩ পয়েন্টে কমেছে

 
দেশের বিভিন্ন নদ-নদীর পানি ৭৩টি পয়েন্টে কমেছে এবং ১২টি পয়েন্টে বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭৩টি পয়েন্টে পানি কমেছে ও ১২টি পয়েন্টে পানি বেড়েছে এবং ৪টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। এছাড়া কোনো পয়েন্টেই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
 
এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদ-নদী সমূহের পানি কমছে। এছাড়াও ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল গ্রাস আগামি ৭২ ঘণ্টায় অব্যহত থাকতে পারে। 
 
অপরদিকে, সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামি ২৪ ঘণ্টায় অব্যহত থাকতে পারে, যা পরবর্তিতে স্থিতিশীল হয়ে যেতে পারে।
 
বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১২৪ মিলিমিটার এবং টেকনাফে ৯৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে