স্বল্পবসনা এক তরুণীর সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছেন পাঞ্জাবি আর চকচকে জহরকোট পরা এক নেতা। রীতিমতো আলো ঝলমলে নাচের জলসা। মঞ্চের খুঁটি জড়িয়ে একেবারে ‘ফিল্মি’কায়দায় ঘুরে ঘুরে নাচছেন তিনি। বড় পর্দায় ‘আইটেম ডান্স-এ যেমন দৃশ্য দেখা যায়, অনেকটা তেমনই।
এমনই এক ভিডিও ক্লিপ এখন হাতে হাতে ঘুরছে। আর তাতেই অস্বস্তিতে পড়েছে বিহারের শাসক দল জেডি (ইউ)-র। কারণ, নাচের জলসায় স্বল্পবসনা তরুণীর সঙ্গে যাকে নাচতে দেখা যাচ্ছে তিনি বিহারের টিকারীর জেডি (ইউ)-র বিধান সভার সদস্য অভয় কুমার সিনহা। ভিডিওটি সোশ্যাল মিডিয়া রীতিমতো ভাইরাল হয়ে গেছে। টুইটারে ভিডিওটি আপলোড করা হয়েছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র পক্ষ থেকে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অভয় কুমার সিনহার এই বিতর্কিত আচরণের তীব্র নিন্দা শুরু হয়েছে টুইটারে।
ইত্তেফাক/ইউবি