সড়ক বিভাগের সচিব হলেন নজরুল ইসলাম

পরিকল্পনা কমিশনের সদস্য নজরুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিযুক্ত করা হয়েছে। তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন।
 
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রনালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
 
নজরুল ইসলাম ১৯৮৪ সালের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
গত বছরের ১৫ ডিসেম্বর তাকে ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। গত ২৪ জুলাই তিনি সচিব হিসেবে পদোন্নতি পান।
 
ইত্তেফাক/রেজা