ছাগলনাইয়ায় শ্রমিক লীগের শো-ডাউন পাল্টা শো-ডাউনে শহর জুড়ে আতংক

বৃহস্পতিবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাগলনাইয়ায় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলীয় কার্যালয়ে পালন করা হয়।

এ উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা ও পৌর শ্রমিকলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কিন্তু এ আয়োজনের পাশাপাশি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মোস্তফা পাল্টা শো-ডাউনের আয়োজন করলে শহর জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি জালাল আহাম্মদ মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল মেম্বারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ফেনী জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল মতিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

বক্তব্য রাখেন, শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সেলিম, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, পৌর কাউন্সিলর মোঃ মোজাহারুল ইসলাম মুছা, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভূঁঞা, পৌর কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁঞা, যুগ্ম-সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, পৌর শ্রমিকলীগের সভাপতি আলা উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমূখ।

এদিকে সম্প্রতি ছাগলনাইয়া পৌর এলাকায় ব্যাটারী চালিত রিকসা চলাচল বন্ধের ঘোষনাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে পৌর মেয়র ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

পৌর মেয়র মোঃ মোস্তফা মাইকিং করে ঘোষনা দিয়েছেন ২৪ অক্টোবরের পর কোন ব্যাটারীচালিত রিকসা পৌর এলাকায় চলতে দেয়া হবে না। অপরদিকে উপজেলা ও পৌর শ্রমিকলীগ এবং রিকসা শ্রমিকলীগ নেতৃবৃন্দ ব্যাটারী চালিত রিকসা চালু রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শ্রমিকলীগ উপজেলা সদরে ব্যাপক শো-ডাউন করে। অপরদিকে পৌর মেয়র মোঃ মোস্তফা পাল্টা শো-ডাউনের আয়োজন করে এবং  শ্রমিকলীগের অনুষ্ঠান চলাকালে সন্ধায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকায় শহর জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দলীয় শৃংখলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু