ইটনা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই শিক্ষককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইটনার ইউএনও মশিউর রহমান এ সাজা দেন।
দণ্ডিতরা হলেন- ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক রফিকুল ইসলাম (৩৮) এবং মহেশ চন্দ্র মডেল বিদ্যানিকেতনের শরীরচর্চা শিক্ষক সাইফুল ইসলাম খান (৪০)।
রফিকুল ইসলামের বাড়ি ইটনা উপজেলার রায়টুটি গ্রামে এবং সাইফুল ইসলাম খানের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামে।
ইত্তেফাক/ আরকেজি