নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ কূটনৈতিক তত্পরতার কারণে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ করে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে। বিশ্ব চাপে ইতোমধ্যে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলতে শুরু করেছে।
শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদে কৃষকদের প্রণোদনা বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, জাতিসংঘের ৭২তম অধিবিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গার বিষয়টি যেভাবে তুলে ধরেছেন, তাতে বিশ্বের সকল দেশের নেতৃবৃন্দ মানবিক কারণে আজ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। তাই মিয়ারমার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে।
ইত্তেফাক/এএম।