বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে হবে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আদর্শ নিয়ে জীবন গড়ে তুলতে হবে।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারানোয় দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবে না।
 
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে।
 
মো. মুজিবুল হক আজ শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই