হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাঘহাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের আক্কাস আলীর ছেলে বাবুল মিয়া (২৫) ও ইরফান আলী (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কাস আলী নতুন বাড়ি তৈরি করার জন্য বেশ কিছুদিন দিন ধরে মাটি ভরাটের কাজ করছিলেন। সকাল ৭টার দিকে বাড়ি তৈরির কাজ করতে যান আক্কাস আলীর দুই ছেলে। সকাল ১০টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।
কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী জানান, বিকেলে নামাজে জানাজা শেষে তাদের লাশ দাফন করা হয়।
ইত্তেফাক/ইউবি