বরিশাল বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

 
স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪৯টি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬ষ্ঠ ইকো ফুড এনডিএফ বিডি-বিডিএ বরিশাল বিভাগীয় বিতর্ক উৎসব শুক্রবার সম্পন্ন হয়েছে। বরিশাল ডিবেট এসোসিয়েশনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
 
বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুকসিমুল হক। সভাপতিত্ব করেন বরিশাল ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান মো. জাহিদ হোসেন শওকত।
 
‘যুক্তিতে রূপালী স্বপ্ন, জয়ী হবে বরিশালের তারুণ্য’ এই স্লোগানে বর্ণিল শোভযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। উৎসবের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উৎসব কমিটির আহ্বায়ক বিডিএ মহাসচিব মেহেদী হাসান শুভ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনডিএফ বিডির কো চেয়ারম্যান এম আলমগীর।
 
ইত্তেফাক/ আরকেজি