ছেলের তৈরি করা আয়ুর্বেদিক ওষুধ সেবন করে মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ওষুধ প্রস্তুতকারী ছেলে তানভীর উল্লাহ রাজু (৩৫) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৪ নম্বর সেকশনে সরকারি স্টাফ কোয়ার্টারে। শুক্রবার সন্ধ্যায় অসুস্থ ফয়জুন নাহারকে (৬২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঘণ্টা খানেক পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ওসি শামীম মোহাম্মদ সিকদার বলেন, তানভীর আয়র্বেদিক ওষুধ তৈরি করেন। তিনি মিরপুর-১৪ নম্বর সেকশনে সরকারি স্টাফ কোয়ার্টারে ১০/ক/৮ নম্বর ভবনে থাকেন। শুক্রবার বিকালে তানভীর ও তার মায়ের পেট ব্যাথা হলে উভয়ই ওষুধ সেবন করেন। তাদের অবস্থার অবনতি হলে আশেপাশের লোকজনের সহায়তায় তাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তির পর ফয়জুন নাহার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইত্তেফাক/ইউবি