মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শুক্রবার অভিযান চালিয়ে ১৫০ কেজি ইলিশ উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। ইলিশগুলি ঢাকায় আনা হচ্ছিল।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কনকসার এলাকায় অভিযান চালিয়ে ১৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। ইলিশগুলি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।তবে কাউকে আটক করা যায়নি। মাছগুলো উপজেলার ৩৫টি এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি