জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আয়শা আক্তার সোহা এবং শাখাওয়াত হোসাইন।
জানা যায়, জবির প্রধান ফটকে পরীক্ষার আগে ২ পরীক্ষার্থীর মোবাইলে উত্তরপত্র পাওয়া গেলে তাদের আটক করা হয়। এদের মধ্যে আয়শা আক্তার সোহার মোবাইলের ফেসবুক মেসেঞ্জারে ১.১৬ মিনিটে উত্তরপত্র পাঠানোর প্রমাণ পাওয়া যায়। সাখাওয়াতের মোবাইলে ২.২৮ মিনিটে পাঠানো উত্তরপত্রের সাথে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি জাকারিয়া মিয়া বলেন, অধিকতর যাচাইয়ের মাধ্যমে মূল হোতাদের খুঁজে বের করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ জানান, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রুনা লাইলা আটককৃত দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেন।
ইত্তেফাক/আরকেজি