পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে অহিসংসা পরম ধর্ম, হানাহানি কাটাকাটি নেই, জীব হত্যা নেই, জগতের সকল প্রাণী সুখী হউক। আর বাংলাদেশ হচ্ছে অসম্প্রাদিক দেশ, শান্তির দেশ। সকল ধর্মের মানুষ এখানে ভাই ভাই। সকলে মিলেমিশে সুখী শান্তিতে বসবাস করছে।
শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
ড. জ্ঞানশ্রী মহাথেরোর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদের সভাপতি লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী, পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার প্রমুখ।