খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শনিবার সকাল ৭ টায় শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে এতে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
 
প্রসঙ্গত, স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে করা মামলায় বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নূর নবী খালেদা জিয়াকে গ্রেফতারের আদেশ দেন। অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
 
ইত্তেফাক/এমআর