নাসিরনগরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতঁমন্ডল-তুল্লাপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দাতঁমন্ডল-তুল্লাপাড়া মধ্যবর্তী তিন নম্বর ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নাসিরনগর-সরাইল সড়কের দাতঁমন্ডল-তুল্লাপাড়া মধ্যবর্তী তিন নম্বর ব্রিজ সংলগ্ন  লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা  পুলিশকে খবর দেয়। পরে নাসিরনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন কে বা কারা যুবকটিকে  হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। তার পরনে লুঙ্গি এবং গায়ে হাফ হাতা শার্ট ছিল। লাশের মুখে কস্টেপ পেঁচানো ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
 
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। নাম পরিচয় না পাওয়ায় বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠিয়েছেন বলে জানান ওসি।
 
ইত্তেফাক/এমআর