ডিটিসিএ ও সার্ফ এক্সেলের যৌথ উদ্যোগে কার ফ্রি স্ট্রিট

ব্যস্ত শহরে শিশুদের জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর সঙ্গে একত্রিত হয়ে সার্ফ এক্সেল আয়োজন করেছে “কার ফ্রি স্ট্রিট”। এই উদ্যোগের মাধ্যমে প্রতি মাসের প্রথম শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা ৩ ঘণ্টা মানিক মিয়া অ্যাভিনিউতে রাস্তার একপাশে প্রায় ২০০ মিটার রাস্তা বরাদ্দ করা থাকে শুধু শিশুদের খেলাধুলার জন্য। বন্ধ থাকে সকল ধরনের গাড়ি চলাচল। বেসরকারি প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর ব্র্যান্ড সার্ফ এক্সেল-এর সঙ্গে সরকারি কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় এটাই প্রথম উদ্যোগ। এ উদ্যোগ শুরু হয় ২০১৮ সালের ডিসেম্বর মাসে এবং পুরো ২০১৯ সাল জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।-প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

০