২ মাথা নিয়ে পৃথিবীতে এলো নবজাতক

 
কুমিল্লার দেবিদ্বারে দুই মাথা নিয়ে জন্ম নিয়েছে এক নবজাতক। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অপারেশনের মাধ্যমে ওই নবজাতককে ভূমিষ্ঠ করেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. আসাদুজ্জামান রতন।
 
নবজাতকটি বাঙ্গরা বাজার থানার সীমানার পাড় গ্রামের ওমান প্রবাসী মো. সাদ্দাম হোসেন ও মরিয়ম বেগমের প্রথম সন্তান। এখন সার্জারির মাধ্যমে জোড়া মাথা আলাদা করার কথা চিন্তা করছেন স্বজনরা।
 
চিকিৎসক ডা. আসাদুজ্জামান রতন বলেন, ক্রেনিওপেগাস প্যারাসাইটিকাস নামে পরিচিত এ রোগটি। সার্জারি করে মাথা আলাদা করা সম্ভব, তবে এতে প্রচুর রক্তক্ষরণ ও মারা যাওয়ার ঝুঁকিও থাকে। বর্তমানে শিশুটি ও তার মা বর্তমানে সুস্থ আছেন।
 

ইত্তেফাক/এএম।