শেরপুরে জালনোটসহ গ্রেফতার ২

 
শেরপুরে পুলিশের এক অভিযানে পাঁচশ' টাকা মূল্যমানের ৫০টি জালনোটসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাইকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
আটককৃতরা হলেন, সদর উপজেলার খাসপাড়া মরাকান্দি গ্রামের মোন্তাজ আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৬) ও ধানুয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে কমল মিয়া (৩৫)।
 
অভিযানে নেতৃত্বদানকারী শেরপুর সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন, জালনোটের কারবারি একটি প্রতারক চক্রের লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। এসময় সাতপাকিয়া এলাকায় ওৎপেতে ৫০টি পাঁচশ' টাকার জালনোট সহ কমল মিয়া ও হামিদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
তিনি জানান, জালনোটের একটি চক্র শেরপুরে ফের সক্রিয় হয়ে ওঠেছে। তাদের ধরতে পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান