গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিকআপসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত তিনটায় উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে অটোভ্যান ছিনতাই করে পালানোর সময় পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের নওশের মোল্লার ছেলে কাইয়ুম মোল্লা( ৫৬), মৃত. মোস্ত সরদারের ছেলে হান্নান সরদার ( ৫২), শাজাহান মোল্লার ছেলে শিমুল মোল্লা ( ২৫) ও একরাম গাজীর ছেলে শামিম গাজী (১৯)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান