ওবামা ফাউন্ডেশনের শিকাগো সম্মেলনে যোগ দিচ্ছেন প্রিন্স হ্যারি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা চলতি মাসের শেষ দিকে শিকাগোতে বিশ্বের তরুণ তারকাদের সমাবেশ ঘটাতে যাচ্ছেন। আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ওবামা ফাউন্ডেশনের ব্যানারে হোয়াইট হাউস জীবনের পরবর্তী উদ্যোগ হিসাবে তারা এই সম্মেলনের আয়োজন করছেন।
IMG0
দু’দিনব্যাপী শিকাগো সম্মেলনে ব্রিটিশ রাজপুত্র হ্যারি, গ্লোরিয়া ইস্তেফেন ও চেঞ্জ দ্য র‌্যাফারসহ বিশ্বের তরুণ তারকারা এতে অংশগ্রহণ করবে। সম্মেলনে বিশ্বের প্রায় ৫শ’ তরুণ নাগরিক নেতৃত্বের সামনে বক্তব্য রাখবেন প্রিন্স হ্যারি। চেঞ্জ দ্যা র‌্যাফার ও গ্লোরিয়া ইস্তেফেন সম্মেলনে গান পরিবেশন করবেন। 
IMG1
ওবামার রাজনৈতিক জীবন যে শহর থেকে শুরু হয় সেখানে এই সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করছে ওবামা ফাউন্ডেশন। ওবামা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডেভিড সিমাস এক বিবৃতিতে বলেন, ‘ওবামা ফাউন্ডেশনের লক্ষ্য হলো তরুণ নেতৃত্বকে উৎসাহিত ও ক্ষমতায়ন করা যাতে করে তারা নিজ সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু