‘শেখ হাসিনার নেতৃত্বে যুব সমাজ উন্নয়নের ধারায় ফিরেছে’

আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, ঐক্যবদ্ধ যুবশক্তির কাছে অন্ধকার পরাভুত হতে বাধ্য। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তার নেতৃত্বে যুব সমাজ উন্নয়নের ধারায় ফিরে এসেছে। 
IMG0
শুক্রবার পটুয়াখালী সদর উপজেলার কচাবুনিয়া বন্ধুজন সংসদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
আফজাল হোসেন বলেন, এদেশের তরুণ-যুবকরাই বঙ্গবন্ধুর  আহ্বানে ৭১-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। পরাজিত শক্তিরা যাতে আর মাথা তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 
IMG1
যুবসমাজকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাই আমাদের উন্নত বাংলাদেশের নিশ্চয়তা দিবে।
 
অবসর প্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভিপি আব্দুল মান্নান, গোলাম সরোয়ার, আবু জাফর, মুনির খান, শাহানুর হক, মিজানুর রহমান, রাকিবুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি