রাজধানীর গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সেমিনার হলে ‘এক্সপেকটেশন অব কর্পোরেট সেক্টর’ শীর্ষক এক রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের গ্রীন বিজনেস স্কুল এর আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউসগুলোর বিভিন্ন বিভাগীয় প্রধানগণ প্রতিনিধিত্ব করেছেন। সেখানে গ্রীন ইউনিভার্সিটি এর প্রফেসর এম.এম খান এর সভাপতিত্বে গ্রীন ইউনিভার্সিটি এর উপাচার্য প্রফেসর ড. মো.গোলাম সামদানি ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ফায়াজ খান, গ্রীন বিজনেস স্কুল এর ডীন প্রফেসর গোলাম আহমেদ ফারুকী, ফেড এক্স এক্সপ্রেস এর হেড অব হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এম.এ মান্নান, হা- মীম গ্রুপ এর এইচ আর কনসালটেন্ট ড.উলফাত হোসাইন, সাউথইস্ট ব্যাংক এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফাহমিদা চৌধুরী, আমরা কোম্পানিজ লিমিটেড এর গ্রুপ চীফ পিপল অফিসার অজেয় রোহিতাশ্ব আল কাজী, এলিট পেইন্ট এন্ড কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুরাদ হোসাইন, প্রাণ আরএফএল গ্রুপ এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রিক্রুটমেন্ট) এস.এম. সায়েম , ঢাকানিউজ২৪ এর নিউজ এডিটর মো.জুয়েল আহমেদ, এপোলো হসপিটাল ঢাকা এর সিনিয়র ম্যানেজার (এইচআরডি) মঈনুল ইসলাম।
দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউসগুলোর বিভিন্ন বিভাগীয় প্রধানরা এসময় ফ্রেশ গ্রাজুয়েটদের প্রতি কর্পোরেট সেক্টর কি প্রত্যাশা করে, ইন্টারভিউ বোর্ডে গ্রাজুয়েটদের কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, প্রয়োজনীয় তথ্য কিভাবে সাজিয়ে গুছিয়ে বলতে হয়, কমিউনিকেশনস স্কিল এর গুরুত্ব,টাইম ম্যানেজমেন্ট, বিভিন্ন কো -কারিকুলার অ্যাক্টিভিটিজ, ফিল্ডে কাজ করার দক্ষতা সহ কর্পোরেট সেক্টরে জব সংক্রান্ত প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ই তুলে ধরেন। গ্রীন ইউনিভার্সিটি এর শিক্ষার্থীবৃন্দ উক্ত রাউন্ড টেবিল বৈঠকে কর্পোরেট লিডারদের কাছে কর্পোরেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন।
উক্ত রাউন্ড টেবিল বৈঠক এর শেষ পর্বে প্রধান অতিথি উক্ত বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড.মো.গোলাম সামদানি ফকির আগত সকল কর্পোরেট লিডারদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
ইত্তেফাক/সাব্বির