বাকৃবিতে খাদ্য নিরাপত্তা শীর্ষক কর্মশালা

 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘সুস্থ জাতি গঠনে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে ফুড ইঞ্জিনিয়ারদের অবদান’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
 
বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিংয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষে কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব (এফইসি)।
 
এফইসির সভাপতি অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রকৌশল ও করিগরি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার।
 
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ। এফইসির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাজুয়েট ও সকল শিক্ষার্থীরা।
 
ইত্তেফাক/আরকেজি