বয়ফ্রেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার মার্সিডিজ সুইমিংপুলে ফেলে দিলেন এক রাশিয়ান মডেল। ২৪ বছরের ওই মডেলের নাম ক্রিস্টিনা কুচমা।
বিজনেস এগ্জিকিউটিভ গাই জেন্টিলের সঙ্গে ক্রিস্টিনার দেড় বছরের সম্পর্ক ছিল। জেন্টিল তাকে ছেড়ে দেয়ায় সেই রাগে জেন্টিলের মার্সিডিজকে সুইমিংপুলে ফেলে দিলেন তিনি। গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার মাশুল যে এভাবে দিতে হবে তা ভাবতে পারেননি জেন্টিল।
জেন্টিলের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে ব্যবসা শুরু করতে চেয়েছিলেন কুচমা। কিন্তু কুচমাকে টাকা দিতে রাজি হননি জেন্টিল। এর জের ধরে কুচমার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। টাকা না পাওয়ার রাগ এবং বিচ্ছেদের দুঃখে জেন্টিলের ওপর প্রতিশোধ নিতে চান কুচমা। শেষ পর্যন্ত রাগে বাড়ির পেছনের সুইমিংপুলে জেন্টিলের মার্সিডিজ ফেলে দেন। পরে সে কথা জেন্টিলকে মেজেস করে জানান কুচমা। ডেইলি মেইল।
ইত্তেফাক/ইউবি