১৫ গুণীজন সম্মাননা পেলেন

 
বগুড়ার  ১৫জন গুণীজনকে সম্মাননা প্রদান করছে জেলা শিল্পকলা একাডেমি । জেলা শিল্পকলা মিলনায়তনে শুক্রবার রাতে সম্মাননা প্রদান উপলেক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বগুড়া-১ আসনের সংসদ সদস্য  আব্দুল মান্নান। তিনি গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন । 
 
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মানান প্রদান অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম, জেলা কালচারাল অফিসার সাগর বসাক, পৌর কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী এবং সংসপ্তক থিয়েটারের সভাপতি নাট্যজন সাদেকুর রহমান সুজন প্রমুখ।
 
অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য নির্বাচিত সম্মাননা প্রাপ্তরা হলেন- নাট্যকলায় প্রীতিকণা সরকার, কণ্ঠসংগীতে আব্দুল কাদের, যাত্রাশিল্পে আবুল কাশেম, ফটোগ্রাফিতে আবুল কালাম আজাদ (ঠাণ্ডা আজাদ), যন্ত্রসংগীতে নিতাই চন্দ্র দাস।
 
২০১৬ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন- নাট্যকলায় অ্যাডভোকেট সৈয়দ সুলতান আলম, কণ্ঠসংগীতে আশরাফুল ইসলাম, লোকসংস্কৃতিতে শুকুমার চন্দ্র মহন্ত, যাত্রাশিল্পে আব্দুস জামান, চারুকলায় মমিনুল ইসলাম রেজা।
 
২০১৭ সালের জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন-  আবৃত্তিতে চ্যানেল আইয়ের সংবাদ বিভাগের নির্বাহী প্রযোজক শান্ত মাহমুদ, নাট্যকলায় গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, কণ্ঠসংগীতে নুরুল ইসলাম, লোকসংস্কৃতিতে কফিল উদ্দিন শেখ, যাত্রাশিল্পে মমতা বেগম।
 
ইত্তেফাক/আরকেজি