গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ ও ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ওই চার জেলার সকল উপজেলার ৩৭জন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম। বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব একে মহিউদ্দিন আহমেদ, সোসাইল সিকিউরিটি পলিসি সাপোর্ট প্রোগ্রামের ফয়জুল ইসলাম, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
ইত্তেফাক/আরকেজি