উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিন: কাজী জাফরউল্লাহ

 
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়ে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। সারাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পরিনত হয়েছে। আর এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
 
উপজেলার আলগী ইউনিয়নের হরিহাট স্কুল মাঠে শনিবার বিকেলে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিণ অঞ্চলকে যেভাবে উন্নয়ন দিয়ে ঢেলে সাজাচ্ছেন তার বাস্তব দৃশ্য পদ্মাসেতু, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ফোরলেন মহাসড়ক ও রেল যোগাযোগ।
 
আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. কমল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা।
 
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নিবার্হী সংসদ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সমাজকল্যাণ সম্পাদক এম এম মেহেদী হাসান লিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, শরীফুজ্জামান, সোবহান মুন্সি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ওমর ফারুক হবি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম হক বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রসিদ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি