আমিরকে নিয়ে দুই নায়িকার দ্বন্দ্ব

ক্যাটরিনা কাইফ ও আমির খান জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘ধুম ৩’-তে। আবারও তারা একসঙ্গে অভিনয় করতে চলেছেন। এবারের সিনেমার নাম ‘থাগস অব হিন্দুস্থান’। ছবিতে আমির খান ও ক্যাটরিনার সঙ্গে আরও অভিনয় করছেন ফাতিমা সানা শেখ।ফাতিমা আবার আমিরের সবর্শেষ ছবি দঙ্গলের নায়িকা।ৎ
 
শোনা যাচ্ছে, আমির থাগস অব হিন্দুস্তানের শুটিংয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ফাতিমাকে। ক্যাটরিনা ফাতিমার সামনে আমিরের কাছে পাত্তাই পাচ্ছেন না। আর তাতেই নাখোশ ক্যাটরিনা।
 
 
সূত্র বলছে, শুধুমাত্র গান ও নাচের দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনাকে। আর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ‘দঙ্গল’ খ্যাত নায়িকা ফাতিমা।
 
আমির একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যাটরিনা যে চরিত্রে রয়েছেন তাকে কোনভাবেই প্রধান চরিত্র বলা যাবে না। ছবির মোট তিনটি গানের মধ্যে দুটিতে রয়েছেন ক্যাটরিনা। সিনেমার গল্প ফাতিমাকে কেন্দ্র করে। আর ওই ছবিতে গুরুত্বহীন একজন গ্ল্যামার ডলের মতো রয়েছেন ক্যাট। সূত্রের দাবি, এই বৈষম্যের জন্যে আমিরের ওপর ক্ষুব্ধ ক্যাটরিনা।
‘দঙ্গল’ সিনেমায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ফাতিমা সানা শেখ। এরপর থেকেই আমিরের সঙ্গে ফাতিমার ঘনিষ্ঠতা হয়েছে বলেও খবর ছড়ায়। যা নিয়ে আমিরের স্ত্রী কিরণ রাও-ও খুশি নন বলেও জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত ওই গুঞ্জনে গুরুত্ব দেননি আমির এবং কিরণ। 
 
আর ক্যাটরিনার বিষয়ে আমিরের স্ত্রী কিরণ রাও বলেছেন, তার স্বামীর সঙ্গে ফাতিমাকে নেওয়ার বিষয়ে সিদ্ধান্তটা সবার। আমিরের একার নয়। আদিত্য চোপড়া এবং বিজয় কৃষ্ণ আচার্যও এতে মতামত দিয়েছিলেন। ছবিটি ভারতের স্বাধীনতা-পূর্ববর্তী পটভূমিতে তৈরি হয়েছে। এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন।
 
ইত্তেফাক/রেজা